ঢাকা, ০৪ এপ্রিল-২০২৬
বিশেষ প্রতিবেদন : বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারে তিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক ও মেলা শুরু হয়েছে। প্রথমদিন ০১ এপ্রিল (বুধবার) ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দল বেঁধে মাজারে আসতে শুরু করেছে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয়। এ উপলক্ষে হাজারো ভক্তের উপস্থিতিতে মুখর খানজাহান আলী (রহ.) এর মাজার শরীফ। শনিবার আসরবাদ এই ওরশ ও মেলা শেষ হবে।
দর্শনার্থীরা বলেন, এখানে আসলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়। খানজাহান আলী (রহ.) মাজারে আসলে এক ধরণের অদ্ভূত শান্তি লাগে। তাই প্রতি বছরই এই ওরশে আসি। স্থানীয় বাসিন্দা বলেন, সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজারে ভক্তরা আসে। কিন্তু ওরশের সময় পুরো এলাকা জমজমাট হয়ে উঠে। ভক্তদের আনাগোনা, আলোকসজ্জা, ওরশ মেলা-সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। আমি ছোটবেলা থেকেই এই ওরশ মেলায় আসি।
মাজারের প্রধান খাদেম বলেন, প্রায় সাড়ে ৫০০ বছরের ঐতিহ্য এই খানজাহান আলী (রহ.) মাজারে ওরশ মেলা শুরু হয়েছে। এইটা শুধু বাগেরহাট নয়, দেশ ও বিদেশের ভক্তদের জন্য এক আধ্যাত্মিক মিলন মেলা। প্রতিবছর এই ওরশ মেলাকে ঘিরে মাজারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এ বছর আগের বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি অনেক বেশি। বিশৃংখলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রাখছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


