বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী : দুই দিনব্যাপী লোক উৎসব

ঢাকা, ২৮ মার্চ-২০২৬ 

জেলা প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এক লোক উৎসব সুনামগঞ্জ জেলায় শুরু হয়েছে। এবছর তাঁর ১১০তম জন্মবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে গতকাল ২৭ মার্চ (শনিবার) রাত সাড়ে আটটায় এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ ২ আসনের (দিরাই -শাল্লা) সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। নাছির উদ্দীন চৌধুরী বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাওর পাড়ের গর্বিত সন্তান। তিনি নিজ অধ্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আজ শুধু আমাদের নন, সমগ্র মানবজাতির গর্ব। তার লোক সংগীত সারা বিশ্বে সমাদৃত। তিনি আমাদের হাওরবাসীকে গৌরবান্বিত করেছেন। তাঁর কীর্তি ও স্মৃতিকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। তাঁর কর্ম চিরকাল  মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অসীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

প্রতিবছর শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এই উৎসবের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। দেশ-বিদেশ থেকে তাঁর ভক্ত-অনুরাগীরা এ উৎসবে অংশ নেন।

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×