ঢাকা, ২০ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী সুফি ও কাওয়ালি সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
বুধবার বেলা ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয়। ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে।
৩ দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন কাওয়ালী শিল্পী মো সমীর হোসেন (সমীর কাওয়াল)।
কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (সংগীত) এস এম শামীম আকতার।
সংগীতের সকল ধারাকে সমানভাবে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সুফি ও কাওয়ালি সংগীতের বৈচিত্র্যময়তা তুলে ধরতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সুফি ও কাওয়ালি শিল্পী তৈরি করার মধ্য দিয়ে সংগীতের বিশেষ এই ধারাকে সর্বসাধারণের মাঝে প্রচার ও প্রসার ঘটানোই কর্মশালার উদ্দেশ্য।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


