গণমাধ্যমে ছুটির গেজেট দাবি জার্নালিস্ট কমিউনিটি’র

ঢাকা, ২১ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরসহ সকল সরকারি ছুটির দিনে সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সকল গণমাধ্যমে ছুটি ঘোষণার সরকারি গেজেট জারির দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

২০ মার্চ (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে দেওয়া এক আবেদনে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

জার্নালিস্ট কমিউনিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্যদূর করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা আবশ্যক।

আরও বলা হয়েছে, এ বছর পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, লাইতুল কদর ও শুক্র-শনি সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য ৩দিনের ছুটি ঘোষণা করায় সাংবাদিক কমিউনিটির মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সাংবাদিকদের লাইলাতুল কদরের কোনো ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করারও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এমতাবস্থায় সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সকল গণমাধ্যমে লাইলাতুল কদরসহ পবিত্র ঈদুল ফিতরে কমপক্ষে ৭ দিনের ছুটি ভোগ করার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সকল গণমাধ্যমে ছুটি দিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে তা গেজেট আকারে প্রকাশ করা জরুরি হয়ে পড়ছে।

আবেদনে সকল গণমাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে জারি করার দাবি জানানো হয়। পাশাপাশি ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদ প্রদান করার নির্দেশ দিতে অনুরোধ করা হয়েছে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×