ঢাকা, ০৩ মে, ২০২৫
জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে আজ ০৩ মে (শনিবার) বৃত্তি প্রদান করা হয়েছে।
সকালে চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী কৃষক দল নেতা আলমগীর কবিরের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি বলেন আমাদের সমাজে একটা ভালো ট্রেন্ড আছে, যারা খুব ভালো খেলতে পারে, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি। যারা ভালো গাইতে পারে, তাদেরকে নিয়েও অনেক অনুষ্ঠান হয়। যারা ভালো নাচতে পারে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি, প্রচার করি বিভিন্ন মিডিয়ায়। অথচ, যারা লেখাপড়ায় ভালো পারে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও হাজি আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির প্রমুখ।
এসময় আলমগীর কবির নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৮৫ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


