পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না : শেখ বশিরউদ্দীন

ঢাকা, ০৪ ডিসেম্বর-২০২৫ 

চীফ রিপোর্টার : বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট শিল্পের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে যেতে চাই। পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না। তিনি বলেন, ‘পাট শিল্পে অতীতে অদক্ষতা, অযোগ্যতা, দুর্বৃত্তায়ন ও অব্যবস্থাপনার কারণে শিল্পটি ধ্বংসের মুখে পড়েছে। রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। কিছু অর্জন করতে না পেরেই স্বপ্ন দেখানো হয়েছিল।’ পাট শিল্পে অতীতে যে ভুল হয়েছে, বস্ত্র খাতে সেই ভুল পুনরায় না করার আশ্বাস দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে।’

আজ ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘জাতীয় বস্ত্র দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত ‘রেজিলিয়েন্স অ্যান্ড রেইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর দ্য টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি। এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য ‘বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি’। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বস্ত্র খাত এখন শুধু একটা শিল্প নয়, বরং অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এই শিল্প দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে বিরাট ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া ও নীতিনির্ধারকদের একত্রে কাজ করতে হবে। সক্ষমতা বৃদ্ধি না করতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে।’ উপদেষ্টা আরও বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ জনসম্পদ গড়ে তোলা জরুরি। মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ। এই মানবসম্পদকে দক্ষ করে তুলতে পারলে বস্ত্রশিল্প আরো সমৃদ্ধ হবে এবং অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

পরিবেশবান্ধব পাটের ব্যাগ নিয়ে তিনি বলেন, সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে। ১ হাজার ৬০০ এর বেশি উদ্যোক্তাকে নিয়ে জলবায়ু ফান্ডের আওতায় একটি রিভলভিং ফান্ড গঠন করা হয়েছে। এখান থেকে পাটপণ্য কিনে পুনরায় বিক্রি করা হচ্ছে, যা বাজারে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করছে। তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় ১০ লাখ পাটের ব্যাগ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। দেশীয় ঐতিহ্যের পাটের ব্যাগকে আবার মূলধারায় ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×