পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

ঢাকা, ২৩ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি গন্তব্য বহুমুখীকরণ এবং জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ বাড়াতে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বিজিএমইএ ভবনে ফিতা কেটে এ ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় রাষ্ট্রদূত নতুন ডেস্কের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, জাপানের বাজারে বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হলেও দেশটির বিশাল বাজারে আরও বড় পরিসরে প্রবেশের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে রপ্তানি বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, জাপানি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ বাড়ানো, বাজারের তথ্য দ্রুত সরবরাহ এবং রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘জাপান ডেস্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে এই ডেস্কে সার্বক্ষণিকভাবে তিনজন অফিসার কাজ করবেন। তারা জাপানী ও ইংরেজি ভাষায় বেশ দক্ষ। জাপান বাংলাদেশের বাণিজ্যিক সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারে সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা যাবে।

তিনি আরো বলেন, জাপানের সহায়তায় নির্মিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং ঢাকার নতুন তৃতীয় টার্মিনালকে এ বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে জাপানে সরাসরি শিপিং সেবা এবং ঢাকা-নারিতা বিমান যোগাযোগ পণ্য পরিবহন আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চীন ও ভারতের মতো আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে জাপানের বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে স্থানীয় ও জাপানি অংশীদাররা যৌথভাবে কাজ করবে।

জাপান কমিটির উপদেষ্টা, ফরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব বলেন, জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে জাপান ডেস্ক। ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজীকরণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ডেস্ক দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করবে। 

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×