ঢাকা, ০৪ ডিসেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার শৈলকূপায় দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান চালানো হয়। আজ ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চলা অভিযানে মোট ২৪০ বস্তা ডিএপি সার ও ১১০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। পুলিশ জানায়, শৈলকূপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে নোমান পারভেজ সটকে পড়েন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি টিম শৈলকূপা পাইটল হাইস্কুল রোড এলাকায় মেসার্স জীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। একই সময় মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত ঘোষ জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ ধরনের অতৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার নায্যমূল্যে কৃষকের মধ্যে বিতরণ করা হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


