ঢাকা, ০৩ ডিসেম্বর-২০২৫
নেজাম কাদেরী (চট্টগ্রাম ব্যুরো চীফ) : নগরীর বায়েজিদ বোস্তামী থানায় মো. বাবুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আবুল হোসেন (৩২) নগরীর পূর্ব শহীদনগর এলাকার মো. শফিক মিয়ার ছেলে।
আজ ০৩ ডিসেম্বর (বুধবার) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মো. বাবুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান পলাতক আসামি আবুল হোসেন নগরীর চকবাজার থানাধীন ইমামগঞ্জে সাহাবুদ্দিন কলোনি এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


