নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক’র লঞ্চিং অনুষ্ঠিত

ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা শিল্পে ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আজ ২৪ অক্টোবর (শনিবার) খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক নিজস্ব সক্ষমতায় নৌবাহিনীর জন্য নির্মাণাধীন ৩টি এলসিটি এর মধ্যে তৃতীয় এলসিটি (এলসিটি-১০৪) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে।

সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিটি-১০৪ লঞ্চ করেন। এছাড়াও, অনুষ্ঠানে সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিজস্ব সক্ষমতায় এবং কানাডার ভার্ড মেরিনের নকশায় নির্মিত হয়েছে এলসিটি-১০৪। দৈর্ঘ্য ৭৪.৫ মিটার, প্রস্থ ১৩ মিটার এবং ১৫০৫ মেট্রিক টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট এই জাহাজটি ঘণ্টায় ১৭ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে এম্ফিবিয়াস অভিযানে স্পেশাল ফোর্স পরিবহনের পাশাপাশি সামরিক ভারি সরঞ্জামাদি ও ভেহিক্যাল উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে স্থানান্তরের জন্য এ ধরনের Landing Craft Tank (LCT) জাহাজ ব্যবহৃত হয়। এছাড়াও, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান, অনুশীলন ও প্রশিক্ষণ এবং দুর্গম উপকূলীয় এলাকা বা দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উল্লেখ্য, নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ০৩টি এলসিটির মধ্যে প্রথম এলসিটি-১০২ গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং দ্বিতীয় জাহাজ এলসিটি-১০১ গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে লঞ্চিং করা হয়। এলসিটিসমূহ আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন, ক্যাটারপিলার ইঞ্জিন এবং ওয়েস্টার্ন অরিজিনের স্বনামধন্য কোম্পানির যন্ত্রপাতি, জেনারেটরসহ আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। এলসিটি নির্মাণ প্রকল্পটি খুলনা শিপইয়ার্ড তথা বাংলাদেশ নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড আন্তর্জাতিক মান বজায় রেখে জাহাজ নির্মাণের পাশাপাশি বিভিন্ন জাতীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। ISO সনদপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডের Tax Card সম্মাননা এবং Green Factory Award অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ৮০০টিরও বেশি জাহাজ ও জলযান নির্মাণ এবং ২,৫০০টিরও বেশি জাহাজ ও জলযান মেরামত করেছে। সামগ্রিকভাবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড দেশের প্রতিরক্ষা শিল্প, মেরিটাইম খাত, ব্লু ইকোনমি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এলসিটিসমূহ দেশীয়ভাবে নির্মাণের ফলে আমদানিনির্ভরতা হ্রাসের পাশাপাশি দেশের অর্থ দেশেই রাখা সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×