ঢাকা, ০৭ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, আজ ০৭ ফেব্রুয়ারি (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোছাঃ রিপা বেগম (৩৫), স্বামী– আসাদুল ইসলামকে ইয়াবা ১২৩ পিস, গাঁজা ৫০০ গ্রাম, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


