আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে ‘সুষ্ঠু ধারার গণতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি-২০২৬

বিশেষ প্রতিবেদন : খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সুষ্ঠু ধারার গণতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়’ শীর্ষক এক সেমিনার মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ভোটের অধিকার হরণ মানেই জনগণের কণ্ঠরোধ। তাই কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের বড় দাবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের প্রধান সম্পাদক মো. মারুফ হোসেন ও সম্পাদক এস এম সাহিদ হেসেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। তারা রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক ‘দৈনিক ভোরের চেতনা’ কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, ‘দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম’ শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, ‘দৈনিক ঢাকার সময়’। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×