নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ : নিহত ১৬

ঢাকা, ০৮ সেপ্টেম্বর-২০২৫ 

ডেস্ক নিউজ : নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতি মোকাবেলার দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ বিক্ষোভে ০৮ সেপ্টেম্বর (সোমবার) পুলিশ কাঠমান্ডুতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করলে কমপক্ষে ১৬ জন বিক্ষোভকারী নিহত হন। 

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর নেপালে শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব এবং এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট অ্যাক্সেসযোগ্য নয়। এরফলে ব্যবহারকারীরা ক্ষুব্ধ এবং বিভ্রান্ত হয়ে পড়েছেন।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র শেখর খানাল এএফপি’কে বলেন, ‘দুঃখজনকভাবে এখন পর্যন্ত ১৬ জন বিক্ষোভকারী মারা গেছেন এবং পুলিশসহ প্রায় ১শ’ জন আহত হয়েছেন।’ আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ‘জনতা এখনও রাস্তায় আছে’।

তথ্য কর্মকর্তা রঞ্জনা নেপাল জানিয়েছেন, আহতদের অনেকেই নিকটবর্তী সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×