ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-১। আজ ০৮ সেপ্টেম্বর (সোমবার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাতে র্যাব-১-এর বিশেষ টহল দল খিলক্ষেত এলাকায় ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।
গ্রেফতাররা হলো- মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০) ও মো. পিয়ার হোসেন (৪২)।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দু’টি ওয়ান শ্যুটারগান, দু’টি কার্তুজ, একটি চাবি, চারটি মোবাইল, চারটি সিম কার্ড, ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


