নারীর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে কুড়িগ্রামে মানববন্ধন

ঢাকা, ২৯ নভেম্বর-২০২৫ 

জেলা প্রতিনিধি : ‘নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি, একসাথে এগিয়ে চলি’-এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ নভেম্বর (শনিবার) সকালে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর আয়োজনে শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শতাধিক মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন এএফএডি ও ‘ফোকাল সোচ্চার প্রজেক্ট’-এর সমন্বয়কারী রেশমা সুলতানা, ইসিএসএপি প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায়, প্রজেক্ট ফোকাল রোজিনা আক্তার, এডমিন আল-মুজাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তারা আরও জানান, সাইকেল র‌্যালির মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করার এ উদ্যোগ ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

সংস্থাটি জানায়, নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×