জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২

ঢাকা, ২৮ নভেম্বর-২০২৫ 

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) আজ ২৮ নভেম্বর (শুক্রবার) দুই জনকে গ্রেফতার করেছে। সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার বসিলা রোড থেকে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়। জমি বিক্রির নামে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জের শিবালয় থানার কাজী আব্দুল খালেকের ছেলে মো. শাহীন কাজী (৪৪) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আব্দুল হোসেন মাতব্বরের ছেলে মো. সায়েদুল ইসলাম (৪১)।

প্রাথমিক তদন্তে সিআইডি জানায়, আসামিরা জমি-জমা নিয়ে পরিচয় তৈরির মাধ্যমে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। পরে তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করে এবং সেই লক্ষ্যে জমির বায়না করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে। এরপর দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ, রেজিস্ট্রি প্রস্তুত- এমন নানা অজুহাতে তারা বাদীর কাছ থেকে ০৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১ কোটি ৩০ লাখ টাকা সংগ্রহ করে।

এরপর তারা ভুক্তভোগীকে ২৬ মে জমি রেজিস্ট্রি করা হবে বলে জানায়। কিন্তু ওই দিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়ায় ভুক্তভোগী নিশ্চিত হন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগী দারুস সালাম থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ ও ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে উক্ত দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেটকার ও নগদ ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

সিআইডি’র তদন্তে দেখা যায়, আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন এবং চক্রের অন্যান্য সদস্য ও সহযোগীদের শনাক্তের জন্য মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×