ঢাকা, ২৮ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ ২৮ নভেম্বর (শুক্রবার) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে প্রতিবছরই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশে তাবলীগের চিল্লাধারী মুসল্লীরা সারা বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেয়ার সুযোগ পান।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার বাদ ফজর থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


