নারীদের স্বনির্ভর করে গড়ে তোলা বিএনপি’র প্রধান লক্ষ্য- দিঘলিয়ায় জুলফিকার আলী জুলু
ঢাকা, ০১ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের স্বনির্ভর ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন । তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর নারী নেতৃত্ব এবং সমাজের সর্বস্তরে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। তিনি বলেন, তারেক রহমান নারীর কর্মসংস্থান, ক্ষমতায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সংসদীয় আসন বন্টন ও মূল্যায়ন ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন।
জেলা বিএনপি’র অপর যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম উল্লেখ করেন, ২০১৩ সালে এ উপজেলায় দলীয় প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী মোল্লা তৌহিদুলের নেতৃত্বে তাকে রক্তাক্ত জখম করা হয়েছিল। এখনো পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়নি। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ান শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় উপরোক্ত কথা বলেন।
খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পলি আক্তারের সভাপতিত্বে ৩০ জুন (সোমবার) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বাহক খান জুলফিকার আলি জুলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট সেতারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদা, জেলা মহিলা দলের সহ-সভাপতি মুন্নি বেগম, জেলা মহিলা দলের সদস্য নাসিমা আক্তার পলি, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা পারভীন।
উপস্থিত ছিলেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, জাশেদ কোবির জুয়েল, মাহমুদুল হাসান মিঠু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, মামুন রেজা অপু, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি , মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


