ঢাকা, ০১ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে, উপজেলা নিবাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, উপজেলার খেয়াঘাট ও নগর ঘাট ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সড়কের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে জেলা প্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করা হবে বলে জানান। এ ছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা এবং খোলাবাজারে খাদ্য শস্য (ওএমএস) এর উন্মুক্ত লটারি ৩০ জুন (সোমবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তারা প্রতিনিধি ডাঃ তাসনিয়া, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি.এম শাহ্ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া এম.এ মজিদ ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম, সেনহাটি বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর রহমান, আয়তুননেছা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, খানজাহান আলী থানার প্রতিনিধি কামাল হোসেন, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে বেলা ১২ টায় উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলাবাজারে খাদ্য শস্য (ওএমএস) এর ডিলার নিয়োগ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মেহেদী, শেখ মোসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুল গনি, মোঃ মিলন, গাজী রশিদ, নূর হোসেন নূর সহ সকল দপ্তরের দাপ্তরিক প্রধান গন উপস্থিত ছিলেন।
উপজেলার তিনটি পয়েন্টে উন্মুক্ত লটারির মাধ্যমে (ওএম এস) ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন, সেনহাটিতে আমেনা বেগম, বারাকপুর শেখ মহাসিন আলী, উপজেলা চৌরাস্তা মোড়ে ভাই ভাই এন্টারপ্রাইজ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


