ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর থানার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন, ফেনী জেলার বাসিন্দা নাহিদ হাসান (২২), পাবনা জেলার বাসিন্দা কামাল হোসেন (৪৫), নোয়াখালী জেলার বাসিন্দা তাইজুল ইসলাম (৩৫), জামালপুর জেলার বাসিন্দা ফেরদৌস (৩৫), কুষ্টিয়া জেলার বাসিন্দা তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা কারখানার একজন কর্মচারী বলেন, সন্ধ্যা ৭ টার দিকে বিকট শব্দে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ হয়। সেখান থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ৬ জনের শরীরই দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বয়লার রুমে উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে। কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন না ধরায় কারখানা কর্তৃপক্ষ আমাদের জানাননি। পরে খোঁজ পেয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে গিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


