কলমি ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দিঘলিয়ার মানুষ

ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। প্রকৃতি তার ঋতুচক্রের আদলে সাজতে শুরু করেছে নতুন রূপে। শীতের শুরুতেই দেশি কলমির ফুলে সেজেছে জলাশয়ের চারপাশ- ঠিক এমন সময়ে খুলনার দিঘলিয়ায় খাল-বিল, ডোবা, ধানখেত আর গ্রামের জলাশয়ে ফুটে উঠেছে দেশি কলমির সাদা-হালকা বেগুনি রঙের ফুল। দূর থেকে দেখতে যেন মনে হয়- জলরাশির ওপর বিছিয়ে রাখা সূক্ষ্ম রঙিন কারুকাজ। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে দিঘলিয়ার মানুষ।

গ্রামের মানুষ বলছে- ‘প্রতি বছরই শীতের আগে এমন ফুল দেখা যায়, কিন্তু এবারের মতো এত ঘন ফুল অনেক বছর দেখা যায়নি।’ সরু সবুজ লতার ওপর সারি সারি ছোট ফুল ফুটে থাকায় পুরো জলাশয়ের চারপাশ যেন রঙিন নকশায় ভরে উঠেছে। স্থানীয় কৃষক আব্দুর রশিদ বলেন, ‘ধানক্ষেতে পানি কমতে শুরু করতেই কলমির লতাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। এবার ফুল এত বেশি যে ধানখেতের আল পর্যন্ত সাদা হয়ে আছে।’ তার ভাষায়, এই দৃশ্য দেখে গ্রামের মানুষ কাজের ফাঁকে একটু থমকে দাঁড়িয়ে থাকে। উপজেলার ব্রহ্মগাতি গ্রামের খালপাড়ের বাসিন্দা হালিমা বেগম যেন মুগ্ধতা লুকাতে পারেন না। তিনি বলেন, ‘সকালে কাজে বের হলে ফুলের গন্ধ আর দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে যায়। যেন পুরো এলাকা স্বপ্নের মতো সাজানো।’

প্রকৃতিবিদদের মতে, শীতের শুরুতে তাপমাত্রা কমে গেলে এবং পানির স্তর ধীরে ধীরে নামলে দেশি কলমি দ্রুত ফুল দিতে শুরু করে। এর ফুল তেমন বড় না হলেও পরিমাণে বেশি হওয়ায় দূর থেকে তা একসাথে রঙিন চাদরের মতো দেখা যায়। পাখিরাও এই ফুলের মাঝে লুকোচুরি খেলতে দেখা যায়, সৃষ্টি হয় এক অপূর্ব পরিবেশ।

পুরো এলাকা জুড়ে এখন যেন উৎসব প্রকৃতির। খাল-বিলের স্থির পানিতে সকালে শিশিরের আলো পড়লে কলমির ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। মানুষের চোখে এনে দেয় শান্তি, শিল্পীদের মনে জাগায় অনুপ্রেরণা আর পরিবেশপ্রেমীদের মনে জাগায় তৃপ্তি। শীতের প্রারম্ভে প্রকৃতির এমন রঙিন সাজ দেখে স্থানীয়দের একটাই মন্তব্য- ‘যদি কারও মন খারাপ থাকে, কলমির ফুল ভরা এই খাল-বিলে একবার ঘুরে গেলেই মনটা ভালো হয়ে যায়।’ প্রকৃতির এই স্নিগ্ধ সাজ যে সত্যিই অতুলনীয়- তা দেখলেই বোঝা যায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×