ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর বকশিবাজারে অবস্থিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
২২ নভেম্বর (শনিবার) রাতে এ সংঘর্ষের পর মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা যায়, শনিবার রাতে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টার দিকেও মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ বলতে অপারগতা প্রকাশ করেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


