নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA-এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন

ঢাকা, ০২ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : নর্দান ইউনিভার্সিটি ও WESHDA এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ০২ মে (শনিবার) বেলা ২টায় নর্দান ইউনিভার্সিটি, খুলনায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে খুলনায় যুব দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। 

‘MoU Signing Ceremony’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WESHDA এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. এস এম হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক ড. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, প্রফেসর জাহিদুল ইসলাম এবং আহসান হাবিব হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণদের উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগ সময়োপযোগী।

প্রধান অতিথি ডা. এস এম হক তাঁর বক্তব্যে বলেন, ‘যুব সমাজকে দক্ষ করে তুলতে হলে প্রশিক্ষণভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। WESHDA এ লক্ষ্যেই কাজ করছে এবং এই সমঝোতার মাধ্যমে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।’ কী-নোট স্পিকার ড. শাহ আলম বলেন, ‘খুলনায় একটি শক্তিশালী ‘ইউথ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।’ অনুষ্ঠানে আরও জানানো হয়, এই MoU-এর আওতায় বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, কর্মশালা, ইন্টার্নশিপ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এতে শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন নর্দান ইউনিভার্সিটি, খুলনার ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান। এ সময় ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ খুলনা অঞ্চলে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×