কবি সোলাইমান আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ০২ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনায় প্রখ্যাত কবি জি এম সোলাইমান আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০২ মে (শনিবার) সন্ধ্যায় কে পি ক্রীড়া চক্রের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি মো. ইকবাল হোসেন। শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে পি ক্রীড়া চক্রের অন্যতম উপদেষ্টা ও সমাজসেবক হাবিবুর রহমান, শিক্ষানুরাগী আব্দুর সবুর, বিশিষ্ট সমাজসেবক শেখ শামছুল আলম মিল্টন, মোহনা কবিতা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিরাপদ বসাক, মো. ওলিয়ার রহমান, এম এ মান্নান, অধ্যাপক আব্দুল মান্নান, বাবু অমর কুমার কুন্ডু এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি আ. সাত্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে পি ক্রীড়া চক্রের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল হান্নান, সেক্রেটারি সরদার রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি সাইদুর রহমান টিটু, সাংস্কৃতিক সম্পাদক সুজাত কবির, বিশিষ্ট অভিনেতা সালাম মোড়ল, ক্রীড়া সম্পাদক আছাবুর রহমান অনিক, মোশারফ আনসারী, ইফতেখার গাফ্ফার, সাইফুল ইসলাম, আসলাম মোড়ল, মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজন।

শোকসভায় বক্তারা মরহুম কবি সোলাইমান আলীর বর্ণাঢ্য জীবন, সাহিত্যচর্চা, সংস্কৃতি অঙ্গনে তার অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সোলাইমান আলীর মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর সৃষ্টিশীল কাজ ও মানবিক গুণাবলি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে পি ক্রীড়া চক্রের সহ-সম্পাদক আ. রহিম মোল্যা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×