ঢাকা, ১৪ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা জেলার দৌলতপুরে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সুশাসন ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’, দৌলতপুর থানা ইউনিট।
সভায় শহিদুল ইসলাম জোয়ারদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো–অর্ডিনেটর ডা. এস এম হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির খুলনা বিভাগীয় সহ–সভাপতি ও মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক শামীম হোসেন, অধ্যাপক আব্দুর রশিদ মোড়ল, সংগঠনটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির এবং গ্রীন ফোর্সের সিনিয়র সহ–সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান সরদার।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে পরিবার–পর্যায়ে নৈতিক শিক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতা জোরদার করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চা, নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরিকুল ইসলাম চয়ন। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’, দৌলতপুর থানা ইউনিটের নেতৃবৃন্দ সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


