খাগড়াছড়িতে ২ চীনা নাগরিক আটক

ঢাকা, ১৪ নভেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো প্রধান) : খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতি ছাড়া আবাসিক ভবনে থাকা দুই চীনা নাগরিককে আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সরঞ্জাম জব্দ করা হয়। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রামগড় পৌরসভার বাজার এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- জিয়াং ছেংথং ও টেং তংগু।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামে একটি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের ফোরম্যান মো. রোকন উদ্দিনের উদ্যোগে তারা রামগড় আসেন। সেখানে কোনো বৈধ কাগজপত্র ছাড়া ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন। ভবন মালিককে তারা জানান, ইলেকট্রনিক্স পণ্যের আমদানি–রপ্তানি সংক্রান্ত কাজে তারা এখানে অবস্থান করবেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের তথ্যে দুই বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক হলেও তাদের কাছে কোনো নথি নেই।’ জব্দ করা প্রযুক্তিগত সরঞ্জাম যাচাই–বাছাইয়ের জন্য বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ওসি।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×