ঢাকা, ১৫ অক্টোবর-২০২৬
হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : চীনে আয়োজিত আন্তর্জাতিক দুটি বৈজ্ঞানিক কনফারেন্স ও সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়মিত রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।
আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে (অফিস আদেশ) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনের এক সরকারি সফরে চীনে অবস্থান করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ভ্রমণসহ পুরো সফরকালীন সময়ের জন্য তাঁকে সরকারি আদেশে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
চীন সফরকালে তিনি ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাউন্টেন সায়েন্স (আইসিএমএস ২০২৬)’ এবং ‘কাউন্সিল মিটিং অব দ্য এশিয়ান জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন-২০২৬’-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্যের এই ছুটি ও সফরকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁর নিজ অর্পিত দায়িত্বের পাশাপাশি উপাচার্যের দৈনন্দিন রুটিন কাজ পরিচালনা করবেন।
সফর শেষে উপাচার্য আগামী ২৬ অক্টোবর থেকে পুনরায় স্বীয় পদে দায়িত্ব পালন করবেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


