ঢাকা, ২৪ আগস্ট-২০২৬
জেলা প্রতিবেদক : দিনাজপুর জেলার খানসামায় পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার সময় ওয়াকিটকিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ২৩ আগস্ট (রবিবার) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (শনিবার) খানসামায় ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতানোর সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশরাফুল ইসলাম এবং মানিক হোসেন নামে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের আশরাফুল ইসলাম (৪৬) ও মানিক হোসেন (৪৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুইজনের কাছে কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেল, ২টি কালো রঙের বাওফেং ব্র্যান্ডের ওয়াকিটকি (ওয়্যারলেস সেট), ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংকের ২টি এটিএম কার্ড ও একটি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়েছে।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার


