ঢাকা, ০৫ মে-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় BRAC Seed and Agro Enterprise-এর উদ্যোগে ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার’ বিষয়ক এক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিপ্লব কুমার মন্ডল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাগর সরকার। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রিটেইলার ও কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ খুলনার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন টিএসও জাহিদ হোসেন এবং পরিবেশক মাহমুদুল ইসলাম। কর্মশালায় ৭০জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব বালাইনাশক তথা বায়োপেস্টিসাইডের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার মাটি, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। এর পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় রাখা, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এছাড়া কর্মশালায় ব্র্যাক সিডের সবজি বীজ, হাইব্রিড ও উফশী ধান বীজ, জৈব সার এবং বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, আধুনিক চাষাবাদ কৌশল ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ঈগল করলা বীজ, থাইল্যান্ড-১ জাতের শসা বীজ এবং হলুদ কার্ড বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


