ঢাকা, ০৫ মে-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি লামিন ইসলামকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এক দিনের রিমান্ড শেষে আজ ০৫ মে (মঙ্গলবার) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১ মে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় পূবাইল পদহারা বাইদ কফু মার্কেট এলাকা থেকে আসামি লামিন ইসলামকে গ্রেফতার করা হয়। গতকাল ০৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল মামলার বাদী কামরুজ্জামান তার মেয়েকে উত্তরা গার্লস স্কুলে পরীক্ষার জন্য নিয়ে যান। পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬, রোড-৫ এর মোড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাদের পথরোধ করে। এরপর প্রধান আসামি লামিন ইসলাম (১৯) ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন আসামি জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দু’টি মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ভিকটিমের বাবা কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


