ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান (মিন্টু)। দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, সাবেক জাতীয় ফুটবলার টিপু সুলতান, সরকারি এম. এ. মজিদ ডিগ্রি কলেজের সাবেক প্রধান অফিস সহকারী আতিয়ার রহমান শেখ এবং দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াই এম এ ক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন নিপু। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা।
উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় দিঘলিয়া ইয়ংস্টার ক্লাব ও দেয়াড়া ইউনাইটেড ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলই গোলের দেখা না পাওয়ায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দেয়াড়া ইউনাইটেড ক্লাব ৫-৪ গোলে দিঘলিয়া ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করে। খেলায় দেয়াড়া ইউনাইটেড ক্লাবের ৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবিদ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে দিঘলিয়া ও আশপাশের এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর স্থানীয়ভাবে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


