ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় প্রতারক চক্রের দুই সদস্য মো. জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড়কে (২৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট অনলাইন প্রতারক চক্র টেলিগ্রাম অ্যাপের একটি আইডির মাধ্যমে জেলেস জুয়েলারি নামক প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয়। মেহেদী ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে চাকরি করতে আগ্রহী হলে প্রতারক চক্রটি কৌশলে একটি ফিশিং লিংক তৈরি করে তার মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে সংযুক্ত করে। এরপর বিভিন্ন কৌশলে প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। এই ঘটনায় ভুক্তভোগী মেহেদী হক লিয়ন (৪৯) চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় একটি মামলা করেন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


