দিঘলিয়ায় বিদ্যুৎ অফিসে অসদুপায় অবলম্বন : চরম ভোগান্তিতে গ্রাহক

ঢাকা, ২৫ নভেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর স্টাফ কতৃক অসদুপায় অবলম্বনে চরম ভোগান্তিতে মীর রুহুল আমীনের পরিবার। ক্ষতিগ্রস্ত রুহুল আমীন ২৫ নভেম্বর (মঙ্গলবার) দিঘলিয়া বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

রুহুল আমীন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি সেনহাটি ৭নং ওয়ার্ডের বাসিন্দা তার বিদ্যুৎ গ্রাহক হিসাব নং-১০৯২৩১৮৪৬ মিটারের দুই মাসের(সেপ্টেম্বর ও অক্টোবর) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তিনি ১৩ নভেম্বর দিঘলিয়া বিদ্যুৎ অফিসের বিলিং শাখার বিল পোস্টিং কম্পিউটার অপারেটর জনৈক সাব্বির এর নিকট গেলে তিনি বিলের কাগজে সীল স্বাক্ষর পূর্বক ২৭ নভেম্বর ২৫ তারিখ পর্যন্ত বিল প্রদানের সময় বর্ধিত করে দেয়। পরবর্তীতে গত ২৪ নভেম্বর (সোমবার) বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ তার বসত বাড়ীতে যেয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে চলে যায়। এতে করে রুহুল আমীন ও তার পরিবার চরম ভোগান্তি রয়েছে।

ক্ষতিগ্রস্ত রুহুল আমীন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ ম্যাজিস্ট্রেট সহকারে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে মিটার নিয়ে চলে যায় এবং সমন জারি করে। বিদ্যুৎ বিচ্ছিন্নকালে আমি উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষরকৃত বিলের কাগজ দেখালে সেটি তারা প্রত্যাখ্যান করে এবং এ বিষয়ে অবগত নন বলে জানায়। আমার এখন কোর্ট পর্যন্ত যেতে হবে সমস্যা সমাধানের জন্য। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সেকারণে আমি সঠিক বিচার পাওয়ার জন্য লিখিত আবাসিক প্রকৌশলী বরাবর অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, বিল পোস্টিং অপারেটর সাব্বির আমাদেরকে না জানিয়ে বিদ্যুৎ বিলের কাগজে উপ সহকারী প্রকৌশলীর সীল স্বাক্ষর ব্যবহার করেছে। এ কাজটি চরম অন্যায় এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News :

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×