ঢাকা, ২৫ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় হত্যা ও মাদকের একাধিক মামলার আসামী জামির শেখ’কে গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া গ্ৰামের মৃত জাফর শেখের পুত্র জামির শেখ’কে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর (মঙ্গলবার) যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় এস আই জাহিদ হোসেন, এস আই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন, ইমদাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জামিরকে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আটকৃত জামির শেখের বিরুদ্ধে হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা থেকে জামিরকে ধাওয়া দিয়ে খুলনার বয়রা থেকে আটক করা হয়েছে।
সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের ধরতে দিঘলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের অভিযান জোরদার করা হবে।
Related News :

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর


