ঢাকা, ২৫ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে। আজ ২৫ নভেম্বর (মঙ্গলবার) খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস ইটভাটা, বর্ষা ব্রিকস ইটভাটা, চিৎলার হিরো ব্রিকস ইটভাটা ও দেশ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ইটের গাঁথুনির ফিক্সর্ড চিমনি ভেঙ্গে দেওয়া হয়।
অভিযানের তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ভাটার মালিকগণ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৪টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, র্যাব ১২, পুলিশ, আনসার ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


