ঢাকা, ২৪ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজে নবীন বরণ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজের সভাপতি রাম প্রসাদ অধিকারী। সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শামীম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. বেলাল হোসেন, হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি পাল, এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস, আড়ুয়া উদয়ন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল, কোলাপাটগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিরুল ইসলাম মাসুম এবং দিঘলিয়া থানার গাজীরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জামিল হোসাইন।
অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। জীবনে সফল হতে জ্ঞানার্জনের পাশাপাশি দক্ষতা ও ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পরে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


