ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উদযাপন ও একদিনব্যাপী বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৮ এপ্রিল (শনিবার) সকালে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় অতিথিদের আগমনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডা. আব্দুর রহিম এবং পবিত্র গীতা পাঠ করেন ডা. বিশ্বনাথ মণ্ডল। এরপর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ডা. এন. এম. শামীমুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মোঃ আব্দুর রহমান।
আলোচনা পর্বে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ডা. বিশ্বনাথ মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সৈয়দ আবু সাঈদ। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ হুমায়ূন কবির, সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখা।
আরো পড়ুন : মৌলিক সেবা পেতে প্রয়োজন ‘জন্ম নিবন্ধন’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাদের বক্তব্যে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব, এর কার্যকারিতা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে হোমিওপ্যাথি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘কেস টেকিং’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার ডা. মোঃ ইমরান আলী। ‘মেটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল’ বিষয়ে আলোচনা করেন ডা. আব্দুর রহমান এবং ‘থ্যালাসেমিয়া রোগের হোমিও চিকিৎসা’ নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. জাকিরুল ইসলাম।
দ্বিতীয় পর্বে ‘হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা’ বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. তারেক চন্দ্র রায়। ‘৫০ সহস্রতমিক ঔষধের প্রয়োগ পদ্ধতি’ নিয়ে আলোচনা করেন ডা. অলিউল ইসলাম। এছাড়া ‘লাইফ স্টাইল ডিজিজ ও সমাধান’ এবং ‘মায়াজমের স্বরূপ’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অনুষ্ঠানের শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আব্দুল হান্নান এবং অধ্যাপক ডা. জাকিরুল ইসলাম।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


