মৌলিক সেবা পেতে প্রয়োজন ‘জন্ম নিবন্ধন’

ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬ 

চীফ রিপোর্টার : দেশের সকল মানুষকে জন্ম নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে ২০০১ সালে ইউনিসেফ এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রকল্প গ্রহণ করা হয়। তখন হাতে কলমে প্রতিটি মানুষের জন্ম ও মৃত্যু সনদ দেওয়া হতো। আগের আইন স্থগিত করে ২০০৪ সালে সরকার ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪’ পাশ করে। আইনটি ২০০৬ সালের ০৩ জুলাই থেকে কার্যকর করা হয়। ২০১০ সাল থেকে অনলাইনে জন্ম সনদ দেওয়া শুরু হয়। ২০১৬ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পটি সমাপ্ত হয়। এরপর থেকে সরকার এই কার্যক্রম রাজস্ব খাতে স্থানান্তর করে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ের’ মাধ্যমে পরিচালিত করছে। 

বর্তমানে দেশে ১৬টি মৌলিক সেবা পাওয়ার জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন। এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের নিবন্ধন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয় পত্র প্রদান, পাসপোর্ট, সরকারি-বেসরকারি সংস্থায় নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, গ্যাস-পানি-টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্যাক্স আইডেন্টিফিকেশন, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স, যানবাহন নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আমদানী ও রপ্তানী লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স, জমির নিবন্ধন এবং বাড়ির নকশা অনুমোদন। আর মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন, পেনশন পাওয়ার ক্ষেত্রে মৃত্যু নিবন্ধন সনদ প্রয়োজন। মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যার পরিমাণ নির্ধারণ করা কঠিন। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন করা না থাকলে মৃত ব্যক্তির আগে জন্ম নিবন্ধন করতে হবে, এরপর তার মৃত্যু নিবন্ধন করতে হবে।

আরো পড়ুন : অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সব ব্যক্তির জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেওয়ার একমাত্র পথ জন্মের পর জন্ম নিবন্ধন করা। রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা পেতে এই নিবন্ধন জরুরি। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। পল্লী এলাকার শিশু জন্ম নিলে নিকটস্থ ইউনিয়ন পরিষদে, পৌর এলাকার পৌরসভায়, সিটি কর্পোরেশন এলাকার নির্ধারিত সিটি কর্পোরেশনে, ক্যান্টনমেন্ট এলাকার সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ডে এবং বিদেশে জন্মগ্রহণকারী কোন বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দুতাবাসে শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন।

জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। শিশুর মা-বাবা বা অভিভাবক এবং তথ্য সংগ্রহকারীর সদিচ্ছা জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য যথেষ্ট। জন্ম নিবন্ধন শিশুর জাতীয়তা, বয়স, নামকরণ, স্থায়ী ঠিকানা, পিতা-মাতার নাম ইত্যাদি মৌলিক বিষয়ের নিশ্চয়তা দেয়। এ অধিকার নিশ্চিত করতে সবার আগে শিশুর মা-বাবা বা অভিভাবককে এগিয়ে আসতে হবে। শিশু জন্মের পর শিশুর আনুষ্ঠানিকভাবে নামকরণের মতোই শিশুর জন্ম নিবন্ধন করাকে প্রাধান্য দিতে হবে। শিশুর জন্ম নিবন্ধন শতভাগ সফল করার জন্য প্রতিবছর জাতীয়ভাবে জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়। শিশুর জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সকল অভিভাবক সোচ্চার হোক, দেশের প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন হোক এই প্রত্যাশা আমাদের সকলের।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

2 thoughts on “মৌলিক সেবা পেতে প্রয়োজন ‘জন্ম নিবন্ধন’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×