ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬
নজরুল ইসলাম নবী, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : খুলনা জেলার ‘খুলনা মফস্বল প্রেসক্লাব’-এ তেরখাদা উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) বেলা ১২টার দিকে খুলনা মফস্বল প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তেরখাদা এলাকার লায়েক মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লোকমান মোল্লা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৬ এপ্রিল বেলা সাড়ে ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এবং গালিগালাজ শুরু করে। এসময় লায়েক মোল্লার কন্যা মোসা. লাইজু প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক মোল্লার নির্দেশে রিয়াজ মোল্লা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া কামরুল মোল্লা, নকশি বেগম ও লাকি বেগম মিলে লাইজুকে মারধর করে এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়।
আরো পড়ুন : দিঘলিয়ায় মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
ঘটনার সময় লাইজুকে রক্ষা করতে গেলে তার ভাইপো মধু মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। লাইজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে এবং মধু মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এ ঘটনায় তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তেরখাদা থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে মধু মোল্লা ও লায়েক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


