ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১৮ এপ্রিল (শনিবার) সকালে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশার নাপিতের চর এবং কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয় ।
আরো পড়ুন : চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাপিতের চর ও মৌলভীর দোকান এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের খবর পেয়ে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানকালে নাপিতের চর এলাকায় একটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক এবং মৌলভীর দোকান এলাকায় দু’টি খননযন্ত্র পাওয়া যায়। পরে আনসার সদস্যদের সহায়তায় এসব যানবাহন জব্দের পর বিকল করে দেওয়া হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করে বিকল করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


