ঢাকা, ২১ অক্টোবর-২০২৬
বিশেষ প্রতিবেদন : দশমীবিহিত পূজা, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ ২১ অক্টোবর (বুধবার) শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
আজ সারাদিন পূজামণ্ডপের অধিকাংশে দশমীবিহিত পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্য মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দুপুরের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
গত (মঙ্গলবার) রাতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ-গানসহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ।
উৎসবের আনন্দের মধ্যেও দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনা ছিল ভক্তদের হৃদয়ে।
Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


