ঢাকা, ২৬ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার নবনির্মিত উত্তর হাজীগ্রাম মিনি স্টেডিয়ামে ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল খেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগ্রাম ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এস এম মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক কুদরতে ইলাহী স্পিকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, আলহাজ্ব সারওয়ার খান ডিগ্রি কলেজের প্রফেসর মো. হাবিবুর রহমান এবং বাতিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোয়াইব হোসেন রানা।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগ্রাম ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির খামারী, সহ-সাধারণ সম্পাদক বাসার শেখ, যুবনেতা মো. ইরশাদ শেখ, মো. আলী হোসেন, খান মুরাদ, আসাবুর রহমান, মো. আরিফুল ইসলামসহ অনেকে। খেলার উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য মো. জিয়াউর রহমান।
দিনের খেলায় মুখোমুখি হয় শক্তিশালী হাজীগ্রাম নিউ স্টার দল ও হাজীগ্রাম পশ্চিমপাড়া দল। শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে প্রথম ২৩ মিনিট গোলশূন্য থাকার পর ২৪তম মিনিটে নিউ স্টারের ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসিব চমৎকার সমন্বিত আক্রমণে প্রতিপক্ষের জালে বল জড়ান। এতে ১-০ গোলে এগিয়ে যায় নিউ স্টার। এরপর পশ্চিমপাড়া সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় হাজীগ্রাম নিউ স্টার।
নবনির্মিত মিনি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত রেফারি নাজমুল হোসেন, মো. পারভেজ আলম ও মো. রুমেল বায়জিদ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


