খুলনার দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৬ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : আশ্বাস প্রকল্পের সহায়তায় দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ২৬ আগস্ট (মঙ্গলবার) সকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি মেম্বার পাখি বেগম।

‎‎সভার সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত ও দিঘলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। শুরুতেই গতসভার রেজুলেশন পাঠ করেন সিটিসির সদস্য আকিব হোসেন। সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আনছার আলী বিশ্বাস। আলোচনায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবর আলী, মো: বিপ্লব হোসেন, স্বাস্থ্য সহকারী জিএম রেজাউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মাও: আব্দুল্লাহ, ম্যারেজ রেজিস্ট্রার মুজিবর রহমান, সমাজ সেবক মোল্লা সাজ্জাদ হোসেন প্রমুখ।

‎‎সভায় মানব পাচারের প্রভাব/ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার করার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচকগণ বলেন, মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব সেবা কার্যক্রম নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এর জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধার হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন নানা সেবা প্রক্রিয়ার সার্বিক নিশ্চিত করা যায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×