ঢাবিতে ২ দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০২৫’ শুরু

ঢাকা, ২৩ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : আগামীকাল প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এস.এন.বসু জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’।

বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩ মে (শুক্রবার) প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উৎসব সম্পর্কে জানা যায়।

এতে বলা হয়, ২৪ মে (শনিবার) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে। ‘বিজ্ঞান আড্ডা’ প্লাটফর্মটি ছাড়াও এ উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, গবেষণা সোসাইটি, কুইজ সোসাইটি এবং দাবা ক্লাব।

উৎসবে আইটি হ্যাকাথন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, উদ্ভাবন ও প্রদর্শন, দাবা ও রুবিক’স কিউব ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

এ ছাড়াও কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এ উৎসবে আরও থাকবে বিজ্ঞানভিত্তিক টকশো, পলিসি ডায়ালগ, বিজ্ঞান জাদুঘরের মিউজিয়াম বাস ও টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রবিক্ষণের সুযোগ। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন বোস জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×