ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ঢাকা, ১৩ অক্টোবর-২০২৬

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্গ্যানাইজেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের উদ্যোগে গবেষণা পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ডব্লিউ. এ. জেনকিন্স ভার্চুয়াল লেকচার রুমে এ কোর্সে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার ক্ষেত্রে নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। এই সম্পদকে দেশের উন্নয়নে ব্যবহার করতে হবে। গবেষণার ক্ষেত্রে জনস্বার্থ, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করতে হবে।

তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই এআই ব্যবহারের পাশাপাশি নিজস্ব মেধা ও বুদ্ধি দিয়ে নতুন ধারণা তৈরি করতে হবে। গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ বক্তব্য রাখেন। বিভাগের প্রভাষক মেহনাজ সাদেক অনুষ্ঠান সঞ্চালন করেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×