ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

ঢাকা, ০৮ ডিসেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ০৮ ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বেচ্ছাসেবী সম্মেলন আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সম্মেলন উদ্বোধন করেন। দিবসটির প্রতিপাদ্য ‘এভরি কনট্রিবিউশন ম্যাটার্স’। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ বাংলাদেশ (ভিএসও)-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ কাউন্সিল-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম আলোচনায় অংশ নেন।

ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক স্বাগত বক্তব্য দেন। স্বেচ্ছাসেবকদের পক্ষে মো. জামাল হোসেন এবং জয়া রানী মন্ডল বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবার সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৃথিবীতে অনেক বড় বড় কাজ হয়েছে। আন্ত:ব্যক্তিক সম্পর্ক জোরদার এবং আত্মত্যাগের মনোভাব বজায় রেখে সকলকে স্বেচ্ছাসেবার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×