ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্ট শুরু

ঢাকা, ১৬ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

১৬ এপ্রিল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুইজ ফেস্টের উদ্বোধন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইমন মোহতাসিন এসময় স্বাগত বক্তৃতা করেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চাকে উদ্বুদ্ধ করতে কুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশ-বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই ফেস্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই কুইজ ফেস্টে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১০০টি টিম, মেগা কুইজে ৩০টি টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০টি টিম অংশগ্রহণ করছে। ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের  প্রতিযোগী এই ফেস্টে ভার্চুয়ালি যুক্ত হন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×