টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় দিঘলিয়ার হাজীগ্রামে বিপর্যস্ত ২০০ পরিবার : ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

ঢাকা, ২১ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের বেলেঘাট সংলগ্ন এলাকায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় প্রায় ২০০ পরিবার মানবেতর জীবনযাপন করছে। বাড়িঘর, রান্নাঘর ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানিবন্দি এসব পরিবারের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে ২১ জুলাই (মঙ্গলবার) বিকেলে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও জরুরি প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন। তিনি জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। যেসব এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, সেসব স্থানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, জেলা তথ্য কর্মকর্তা, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহি স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বর্ষণে পুরো এলাকা পানিতে ডুবে যাওয়ায় শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

ত্রাণ সহায়তা পাওয়ায় সাময়িক স্বস্তি ফিরলেও এলাকাবাসীর দাবি, শুধু ত্রাণ নয়, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় একই ভোগান্তি পোহাতে হবে শত শত পরিবারকে।

জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন তারা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×