ঢাকা, ২১ জুলাই-২০২৬
ক্রাইম রিপোর্টার : ভিসা জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২১ জুলাই (মঙ্গলবার) জানানো হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২) ও ফজলে রাব্বী (২৭)। মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকার বাসিন্দা মো. তৌহিদুর রহমান (২৪) ও ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা কাওসার হোসেন (৪২)।
অভিযানে গ্রেফতারকৃতদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি অ্যাম্বুশ সিল এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। চক্রটির বিরুদ্ধে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানায় সিআইডি। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর-৩১।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


