ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) আজ ১৪ অক্টোবর (বুধবার) সকাল সোয়া ১০ টার দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দমকল ইউনিট পাঠায়।
এফএসসিডির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রথম ইউনিটগুলো সকাল ১০টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে ২০ ইউনিট অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত হয়। এ ঘটনায় আজ (বুধবার) দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল


